জুনে এক কোটি ২২ লাখ টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা গত জুন মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বকেয়া বিল আদায় এবং বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করেছে।ওয়াসা সূত্রে জানা গেছে, ১ থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানীতে ১৪টি অভিযান চালিয়ে এক কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা বকেয়া বিল এবং বিভিন্ন অপরাধে তিন লাখ ছয় হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় চারটি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন বলেন, গত জুনে বকেয়া বিল আদায়ের জন্য খেলাপিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।