জুবায়ের হত্যা মামলায় জাহিদের জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জাহিদ হাসানের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ এ আদেশ দেন। গত ৮ জানুয়ারি ছাত্রলীগ কর্মী জুবায়েরকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের একদল কর্মী। পরদিন হাসপাতালে জুবায়ের মারা যান। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্র মাহবুব ও নাজমুস সাকিব ১৫ জানুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।