জুরাইনে আগুনে পুড়ে ঘুমন্ত দোকানির মৃত্যু
রাজধানীতে দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন এক ব্যক্তি। গতকাল রোববার ভোরে জুরাইন রেলগেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিনটি দোকানও পুড়ে গেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, অগ্নিদগ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম প্রাণ গোপাল (৫৫)। গতকাল ভোর চারটার দিকে মশার কয়েল থেকে একটি দোকানে আগুন লাগে। দ্রুতই তা পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। এতে প্রাণ গোপাল পুড়ে মারা যান। এ সময় তিনি দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে ওই তিনটি দোকানের আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।মিরপুরে তিনজন অগ্নিদগ্ধ: মিরপুর ১১ নম্বরে ব্র্যাক ব্যাংকের ভবনে পানির ট্যাংক পরিষ্কার করার সময় ‘গ্যাসজনিত’ আগুনে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁরা হলেন: মো. সোহেল (২৫), সোহেল মিয়া (২৭) ও মিজানুর রহমান (২৭)। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে মো. সোহেল ও সোহেল মিয়ার অবস্থা গুরুতর।