জুরাইনে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইন কাঁচাবাজার এলাকায় রেললাইনের দুই পাশের প্রায় ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রেলওয়ের ম্যাজিস্ট্রেট নূরন নবী ও ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জুরাইন কাঁচাবাজারের পশ্চিম পাশ থেকে রেল ফটক পর্যন্ত রেললাইনের দুই পাশে প্রায় সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।