জুরাইনে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে গত শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী হুমায়ুন কবীর ওরফে টিটু (৪৫) ওই দিন রাতে মারা গেছেন।পুলিশ ও নিহত টিটুর পারিবারিক সূত্র জানায়, তিনি পূর্ব জুরাইনের ৩৫৬ নোয়াখালীপট্টিতে থাকতেন। গত শুক্রবার দুপুর দুইটার দিকে বাসায় ফেরার পথে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী জুরাইন খালপাড়ে তাঁর গতিরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর মাথায় ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা তাঁকে মগবাজারে বেসরকারি রাশমনো হাসপাতালে ভর্তি করেন। রাত নয়টার দিকে তিনি মারা যান।কদমতলী থানার সূত্র জানায়, নিহত টিটুর স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী বড় সোহাগ, ছোট সোহাগ, মামুনসহ অজ্ঞাত পরিচয় আরও তিন-চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। কদমতলী থানার অপারেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ করায় হুমায়ুন কবীরকে গুলি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।