জুরাইনে চিপস কারখানার আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব জুরাইনে চিপসের কারখানার আগুন নিভেছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ডিআর নামের চিপস কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস বলেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুন লাগে। আজ সকাল ছয়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা। কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেছেন, গতকাল রাতে সাড়ে চার হাজার বর্গফুটের ডিআর কারখানায় অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এতে প্রায় ২৫ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

কারখানায় অগ্নিকাণ্ডের পরমুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভাতে সাতটি ইউনিট অংশ নেয়। পরে সেখানে আরও একটি ইউনিট পাঠানো হয়।