জুরাইনে চিপসের কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভাতে সাতটি ইউনিট অংশ নেয়। পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।