জুরাইনে জুতার কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. রায়হান জানিয়েছেন, রাত ১২টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা রাত ১১টা ৫৫ মিনিটে ওই আগুনের সংবাদ পায়। পরে ১২টা ১ মিনিটে তাদের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
মো. রায়হান আরও জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতালের পাশে ওই জুতার কারখানাটির অবস্থান। রাত সোয়া একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।