জুরাইনে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনে সালাউদ্দিন ফিলিং স্টেশনের পাশ থেকে আজ বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার দাস আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বেলা পৌনে দুইটার দিকে জুরাইনে সালাউদ্দিন ফিলিং স্টেশনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক জানান, মৃত অবস্থায় তাঁকে আনা হয়েছে। তাঁর বয়স ৭৫ বছর হতে পারে। নিহত ব্যক্তির পরনে নীল রঙের হাফহাতা গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল।
এসআই নির্মল বলেন, বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।