‘জুস’ খাইয়ে রোগীকে অচেতন করে টাকা, মুঠোফোন চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীকে ‘জুস’ পান করিয়ে অচেতন করে তাঁর টাকা ও মুঠোফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এই রোগীর নাম খুশি আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, ওই নারী এখন সুস্থ আছেন। তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বজন আনোয়ার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন মানিকগঞ্জের খুশি আক্তার। সোমবার রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা এক নারী খুশির কাছে গিয়ে বলেন তাঁর মা জুস পাঠিয়েছেন।

খুশি সেই জুস পান করার পর অচেতন হয়ে পড়েন। পরে তাঁর মুঠোফোন, আট হাজার টাকা চুরি করে পালিয়ে যান ওই নারী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।