জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্য জেএমবির সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট গত বুধবার হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই সদস্যের নাম ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব। ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, রমনা থানাধীন হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে পুলিশকে জানিয়েছেন।