জেএমবির সাজাপ্রাপ্ত সদস্য উজ্জ্বল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য চার বছরের সাজাপ্রাপ্ত এমদাদুল হক ওরফে উজ্জ্বলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার এমদাদুল পুলিশকে জানিয়েছেন, চার বছর ধরে তিনি পালিয়ে, নাম বদলে, ছদ্মবেশে জীবন যাপন করছিলেন। তিনি কখনো কাপড়ের দোকানের কর্মী, কখনো ভাসমান ব্যবসায়ী, আবার কখনো রিকশাচালকের বেশ ধরেছেন। উত্তরা থানার পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরার জনপথ রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জঙ্গিবিষয়ক বই, জেএমবির বিভিন্ন তথ্যসংবলিত খাতা ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।