জেনারেল মুস্তাফিজ সরণি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের জিয়া কলোনি-আইএসএসবি থেকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কের নাম দেওয়া হয়েছে বীর বিক্রম জেনারেল মুস্তাফিজ সরণি। গতকাল মঙ্গলবার এই সড়কের নতুন নামকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমানসহ প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সামরিক সচিব মেজর জেনারেল রেজানুর রহমান খান, সদর দপ্তর লজিক্টিক এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মামুন খালেদ, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভির হাসান মজুমদারসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় ১২ নভেম্বর ঝিনাদহ জেলার জীবননগরে শত্রুপক্ষের সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হন। আইএসপিআর।