জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ২০১৩-১৪ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।গত ৩ মে নয়াপল্টনের গাজী ভবনে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি দায়িত্ব গ্রহণ করে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য সভাপতি পদে ওসমান গনি (আগামী প্রকাশনী) ও নির্বাহী পরিচালক পদে মিলনকান্তি নাথ (অনুপম) নির্বাচিত হন। অন্যান্য পদে সহসভাপতি ইসমাইল হোসেন (এশিয়া) ও মো. হেলাল উদ্দিন (হাসি), যুগ্ম নির্বাহী পরিচালক খন্দকার মনিরুল ইসলাম (ভাষাচিত্র) এবং অর্থ পরিচালক হিসেবে সৈয়দ জাকির হোসাইন (অ্যাডর্ন) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পরিচালকদের মধ্যে আছেন, নাছির আহমেদ (কাকলি), আহমেদ মাহফুজুল হক (সুবর্ণ), আফজাল হোসেন (অনিন্দ্য), রেদওয়ানুর রহমান (নালন্দা), ফয়সল আরেফিন (জাগৃতি), আহমেদ মাহমুদুল হক (মাওলা)। বিজ্ঞপ্তি।