জ্বালানি তেল মাপে কম, ৯ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলে ভেজাল মেশানো এবং কারসাজি করে তেল ও গ্যাসের মাপে কম দেওয়ার দােয় মহাখালীর ছয়টি জ্বালানি পাম্প ও গ্যাস স্টেশনের নয়জন কর্মীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার মহাখালীর সিএম সার্ভিসিং স্টেশন অ্যান্ড সুপার প্লাস সিএনজি ফিলিং স্টেশন-২, তশোফা ফিলিং স্টেশন, সোহাগ ফিলিং স্টেশন, ইসা গার্ডেন, এসআর এন্টারপ্রাইজ এবং স্বাধীন বাংলা ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আদালত পরিচালনা করেন। র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন বাংলাদেশ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) এ আই এম নুরুল্লাহ এবং মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোনাফ হোসাইন।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযানের সময় দেখা যায় ওই পেট্রলপাম্প ও গ্যাস স্টেশনগুলোতে প্রকৃত মাপের চেয়ে কম পরিমাণে জ্বালানি তেল ও গ্যাস গ্রাহকদের দেওয়া হচ্ছিল। তেল-গ্যাস সরবরাহকারী মেশিনের (ডিসপেনসার) মিটারে কারসাজি করে মাপে কম দেওয়া হচ্ছিল। এ ছাড়া জ্বালানি তেলে বিশেষ করে অকটেনে ভেজাল পাওয়া গেছে। তাঁরা অকটেনের সঙ্গে কেরোসিন, ব্যবহৃত ইঞ্জিন ওয়েল (পোড়া মবিল), ডিজেল ইত্যাদি মেশাতেন বলে প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে দণ্ড পাওয়া নয়জনকে ৩ লাখ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।