জ্বালানি তেলের দাম বাড়ালে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানো হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার তিন দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। এর ফলে একদিকে পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যেও এর প্রভাব পড়েছে। তাই নতুন করে জ্বালানির মূল্যবৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিজ্ঞপ্তি।