জ্বালানিসচিব পদে বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে রদবদল করা হয়েছে। এই বিভাগে নতুন সচিব করা হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে। আর তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এ ছাড়া পৃথক কয়েকটি আদেশে আটজন অতিরিক্ত সচিব, ২১ জন যুগ্ম সচিব ও একজন উপসচিবকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।