প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনে জুয়েলারি থেকে এক হাজার ২৫০ ভরি অলংকার চুরির ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় ছয়জন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, পুলিশের একটি দল চোরদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তাদের শনাক্ত করতে আরও কিছু সময় লাগবে। পল্টন সুপার মার্কেটের নিচতলার একটি জুয়েলারি থেকে ওই স্বর্ণালংকার নিয়ে যায়। চোরের দল পাশের একটি দোকানের দেয়াল ভেঙে জুয়েলারিতে ঢুকে এ ঘটনা ঘটায়। দোকানের মালিক সত্যব্রতের ভাই সঞ্জয়ব্রত মামলা করেন।