প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন টাওয়ারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল বুধবার হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ডাকাত দলটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত রোববার দুপুরে বাংলামোটরের ইস্টার্ন টাওয়ারে ব্যবসায়ী ইকরামুল কদরের ফ্ল্যাট থেকে অস্ত্রের মুখে সোয়া কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। এরপর ডাকাতের খোঁজে পুলিশ পুরো কমপ্লেক্সের দেড় শ ফ্ল্যাটে তল্লাশি চালায়।এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ডাকাতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সূত্র জানায়, ডাকাতদের ধরতে থানা পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একযোগে কাজ করছে। তারা ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালায়।