জয়নুল আবেদীন সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি নির্বাচনে অধ্যাপক মো. জয়নুল আবেদীন সভাপতি ও মো. আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে জয়নুল আবেদীন ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আমিনুল হক ১০০ ভোট পেয়েছেন। অপর প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আহসান আখতার হাসীন পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থীর মধ্যে মো. আতাউর রহমান ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাব্বির মোস্তফা খান পেয়েছেন ১৬৭ ভোট। নির্বাচন কমিশনার মো. জহিরুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৩০ ডিসেম্বর ১৩টি পদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০১০ অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারটি পদে চারজন নির্বাচিত হয়েছেন। অপর পদগুলোতে নির্বাচন হয়েছে। মোট ৪০৩ জন ভোটারের মধ্যে ৩৫০ জন ভোট দিয়েছেন। সহসভাপতি একটি পদের বিপরীতে দুই প্রার্থীর মধ্যে অধ্যাপক এ কে এম মাসুদ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে মো. রিয়াজ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মো. শাকিল আখতার, পত্রিকা সম্পাদক পদে অধ্যাপক মো. মাহবুবুল আলম ও আপ্যায়ন সম্পাদক পদে নুসায়ের মোহাম্মদ ইবনে হাসান নির্বাচিত হয়েছেন।এ ছাড়া ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন: খোন্দকার শাহিরয়ার ইকবাল, অধ্যাপক তাহমীদ মালিক আল-হুসাইনী, অধ্যাপক মো. আবদুল মতিন, অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক মো. শহীদুল আমিন ও অধ্যাপক সারওয়ার জাহান।