জয়িতায় মাসব্যাপী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে ‘জয়িতা’ বিপণিকেন্দ্রে সারা দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য মাসব্যাপী মেলা শুরু হয়েছে। এ বিপণিকেন্দ্রটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালনা করছে।গতকাল রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে ধানমন্ডির রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় ‘জয়িতা’ নামে একটি বিপণিকেন্দ্র চালু করে সরকার।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন। বিজ্ঞপ্তি।