ঝর্ণা বেগমকে অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গত ১ এপ্রিল জামায়াত-শিবিরের নির্মম হামলা থেকে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে এগিয়ে আসা ঝর্ণা বেগমকে সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঝর্ণা বেগমের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকিরসহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আবদুল মতিন খসরু, কে এম সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।