ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ বিধিমালা অগ্রাহ্যকারী স্থাপনা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজউকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ পাঁচ হাজার ভবন জনগণের জ্ঞাতার্থে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করতে হবে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রিনবেল্ট ট্রাস্ট, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ আবাসিক হল, ভবন, প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবনসহ সব স্থাপনা সংস্কারের যথাযথ পদক্ষেপ গ্রহণ, ভবনধসের কারণ তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা, জলাধার সংরক্ষণ আইন প্রয়োগের মাধ্যমে এসব এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ ও বাসযোগ্য রাজধানী ঢাকা গড়ার লক্ষ্যে ‘ড্যাপ’ বাস্তবায়ন।