টাইম স্কেল চালুর দাবি জানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল স্থগিত করে রাখাসহ শিক্ষকদের রাজনৈতিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।এই সময় সংগঠনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া বলেন, হঠাৎ করে টাইম স্কেল স্থগিত করা অন্যায় ও অমানবিক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাইম স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে আগামী ৫ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।বেসরকারি শিক্ষক-কর্মচারীদের গত বছরের নভেম্বর মাসে টাইম স্কেল দেওয়া হয়। দুই মাস এই সুবিধা দেওয়ার পর জানুয়ারি থেকে আর্থিক টানাপোড়েন এবং শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে টাইম স্কেল স্থগিত করা হয়। মানববন্ধন থেকে বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।