টাকা নিয়ে বনিবনা না হওয়ায় খুন হন যৌনকর্মী হেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির টাকা নিয়ে বনিবনা না হওয়ায় যৌনকর্মী রেহানা আক্তার ওরফে হেনাকে (২২) খুন করা হয়। গত বুধবার তাঁর খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: ত্রিদন্তী বৈদ্য, আমির হোসেন ও মিজানুর রহমান। গত ১৯ নভেম্বর রাতে ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের সামনে থেকে রেহানার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া তিনজনকে গণমাধ্যমের সামনে আনা হয়। এ সময় পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইমাম হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।ইমাম হোসেন জানান, ১৯ নভেম্বর রাতে ওই তিনজনসহ কয়েকজন সেবা গ্রহণের জন্য হেনার সঙ্গে চুক্তি করেন। হেনাকে ত্রিদন্তী বৈদ্যের ভূতের গলির ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই হেনার মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়।আমির হোসেন বলেন, ওই দিন রাতে সেবা গ্রহণের পর ফিরে যাওয়ার সময় হেনা অতিরিক্ত অর্থ দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাতাল ত্রিদন্তী বৈদ্য হেনার মাথায় রড দিয়ে আঘাত করেন। পরে রিকশাচালক শফিকের সহায়তায় বস্তায় ভরে লাশ ফার্মগেটে ফেলে আসা হয়।রিকশাচালক শফিককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।