টিঅ্যান্ডটি কর্মচারীদের মহাসমাবেশ ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) কর্মরত শ্রমিক-কর্মচারীদের দাবি আগামী ২৫ মের মধ্যে না মানলে মহাসমাবেশ ও চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন টিঅ্যান্ডটি শ্রমিকনেতারা।গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিভাগ ও রাজধানীর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানের ক্যাজুয়াল, ওয়ার্কচার্জডসহ সর্বস্তরের কর্মচারীদের চাকরির নিশ্চয়তার বিধান রেখে ২৮ দফার পূর্ণ বাস্তবায়ন চান শ্রমিকনেতারা। অন্যথায় বিটিসিএলকে পূর্বের বিটিটিবিতে ফেরত নেওয়ার দাবি জানান তাঁরা।