টিএসসি চত্বরে ল্যাম্পপোস্টকে সভা করতে বাধাদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গতকাল রোববার বিকেলে ‘ল্যাম্পপোস্ট’ নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ বাধা দিয়েছে।জানা যায়, ল্যাম্পপোস্টের সাধারণ সম্পাদক আশিস কোড়াইয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগীত সংগঠন ‘গণমুক্তির গানের দলের’ নামে গার্মেন্টস শ্রমিক নেতা মোশরেফা মিশুর মুক্তির দাবিতে সভা করার অনুমতি নেন। কিন্তু সভার ব্যানারে ল্যাম্পপোস্টের নাম ব্যবহার করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, তারা গণমুক্তির গানের দল নামে সভা করার অনুমতি নিয়েছিল। কিন্তু সভা করেছে ল্যাম্পপোস্টের নামে। তাই প্রতারণার অভিযোগে তাদের সভা করতে দেওয়া হয়নি।