টিএসসিতে মাইক্রোবাসের চাপায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী কর্মচারী রূপচান (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ সন্তানের জননী রূপচান রোকেয়া হলের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।