টিকা নেওয়া থাকলে নির্ভয়ে থাকা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষিত খাবার ও পানি থেকে হেপাটাইটিস-এ জনিত জন্ডিস ও টায়ফয়েড হতে পারে। কাটাছেড়া থেকে ধনুষ্টংকার হয়। রোগগ্রস্ত কুকুর বা অন্য প্রাণীর নখের আঁঁচড়, কামড় বা লালার মাধ্যমে জলাতঙ্ক রোগ হতে পারে। টিকা নিলে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘টিকা নিন, নির্ভয়ে থাকুন’ শীর্ষক সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এভাবেই টিকার গুরুত্ব তুলে ধরেন। বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এ্যাভেনটিস এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষজ্ঞরা বলেন, টিকা নেওয়া থাকলে কয়েকটি রোগ সম্পর্কে নিশ্চিন্তে থাকা যায়।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘নিরাপদ পানি পান করুন’ কথাটি বলা সহজ হলেও নিরাপদ পানি পাওয়া সহজ নয়। দেশের ৮৫ ভাগ লোকই অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে টিকাই একমাত্র ভরসা। ঢাকা শিশু হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. রিয়াজ মোবারক বলেন, সরকারি হিসেবে বলা হচ্ছে জলাতঙ্কে রোগে বছরে প্রায় দুই হাজার মানুষ মারা যাচ্ছে। টিকা এসব মানুষের জীবন বাঁচাতে পারে।অনুষ্ঠানের দেওয়া তথ্য মতে, বিশ্বে প্রতিবছর টায়ফয়েডে দুই থেকে আট লাখ, ধনুষ্টংকারে দুই লাখ, হেপাটাইটিস এ জনিত জন্ডিসে ১৪ লাখ এবং জলাতঙ্কে ৫৫ হাজারেও বেশি মানুষ মারা যায়। টিকা এসব মানুষের জীবন বাঁচাতে পারে।অনুষ্ঠানে সানোফি এভেনটিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম এবং সংস্থার এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জঁ লুঁই গ্রুনওয়াল্ড বক্তব্য রাখেন।