টিকিট কালোবাজারি রোধে রোববার থেকে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস ও রেলের অগ্রিম টিকিট কালোবাজারি রোধে আগামী রোববার থেকে রাজধানীর কাউন্টারগুলোতে অভিযানে নামছে ভিজিল্যান্স টিম। এ টিমের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন-৩) আজহারুল ইসলাম খান। এ সময় কারও বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাকে কালোবাজারি আইনে শাস্তি দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া সভায় কাউন্টারগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।গত বুধবার সারা দেশে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম ৩১ আগস্ট শুরু হবে।