টিপাইমুখে বাঁধ জনস্বার্থবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিপাইমুখ বাঁধের প্রভাব বাংলাদেশের জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, এ ধরনের বাঁধ নির্মাণের প্রচেষ্টা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের মানুষ তিস্তা নদীর পানিরও ন্যায্য হিসাব চায়।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে দিলীপ বড়ুয়া এ কথা বলেন।দিলীপ বড়ুয়া বলেন, ষড়যন্ত্রকারীরা শুরু থেকেই মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। সরকারকে উৎখাত করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার স্বপ্ন তাদের কখনোই সফল হবে না।সমাবেশে অরও বক্তব্য দেন বাংলাদেশ সম্যবাদী দলের সদস্য লুৎফর রহমান, ধীরেন সিংহ, প্রদ্যুৎ কুমার ফণী, শাহানা চিনু, হারুন চৌধুরী প্রমুখ।