টেকনিক্যাল মোড়ে গাড়ি উল্টে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রাজধানীর টেকনিক্যাল মোড়ে নির্মাণসামগ্রীবাহী একটি গাড়ি উল্টে আজ রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত সাত ঘণ্টা যানজট সৃষ্টি হয়। ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই যানজট চলে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

পুলিশ জানায়, গাবতলী থেকে মিরপুর ১ নম্বরের দিকে যাওয়ার পথে উল্টে যায় খান রেডি মিক্সচার নামের একটি গাড়ি। দুর্ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আবুল হোসেন প্রথম আলোকে বেলা দেড়টায় বলেন, গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে।