টেলিটক কর্মীদের বিক্ষোভ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বুধবার অনুষ্ঠেয় টেলিটকের বোর্ড সভায় সব দাবি উত্থাপন করা হবে—এই আশ্বাসে কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছেন টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রকল্পে সব নিয়োগ আপাতত বন্ধ রাখার আশ্বাস দিয়েছে টেলিটক কর্তৃপক্ষ। তবে ওই বোর্ড সভায় দাবি মানা না হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আহ্বান করা হবে বলে জানান টেলিটক কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা।গতকাল সোমবার প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানান সংগঠনের নেতারা।