ট্রাকচাপায় ওয়াসার শ্রমিকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার ভোরে বালুবাহী ট্রাকের চাপায় শাহীন মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওয়াসার শ্রমিক ছিলেন।
মোহাম্মদপুর থানার এসআই ফিরোজ আহমেদ গতকাল ভোর চারটার দিকে মোহাম্মদপুরে ওয়াসার লাইনে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় শাহীন মিয়াসহ চারজন গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মারা যান। আহত তাঁর সহকর্মী জুয়েল, ফরহাদ হোসেন ও রমজান আলী ওই হাসপাতালে চিকিৎসাধীন।
দুই লাশ উদ্ধার: গতকাল সকালে পুলিশ বঙ্গবাজার ও রমনা পার্ক থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এঁদের একজন হলেন কালাম (৬০), অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
গতকাল সকালে কালাম বঙ্গবাজার সরকারি স্টাফ কোয়ার্টারের পাশের সড়কে অচেতন অবস্থায় পড়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রশাসকের (রাজস্ব) কাছে আবেদন করেন।