ট্রাকচাপায় গাড়ি চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গত সোমবার রাতে ট্রাকচাপায় সাইদুল মণ্ডল (৩০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, নিহত সাইদুল স্ত্রী-সন্তান নিয়ে বছিলা নতুন সড়ক এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর সরাইল গ্রামে।