ট্রাকচালককে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মো. শাহজাহান (৫০) নামে এক ট্রাকচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তালাবদ্ধ ঘর থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিজি প্রেসের পেছনে একটি বাসার দরজার তালা ভেঙে শাহজাহানের লাশ উদ্ধার করা হয়। গলায় চামড়ার বেল্ট পেঁচানো লাশটি ছিল খাটের ওপর। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।