ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় মো. সোহাগ ওরফে শিমুল (২৭) নামে এক যুবক মারা গেছেন। তিনি ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
রামপুরা থানার পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা বাজারের কাছে রডভর্তি ট্রাক পেছন থেকে বাইসাইকেল আরোহী সোহাগকে ধাক্কা দেয়। এতে সোহাগ ছিটকে রাস্তায় পড়ে যান। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।