ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের সাতমসজিদ-সংলগ্ন সড়কে গত বুধবার রাতে ট্রাকের ধাক্কায় মো. মোজাহার (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।সূত্র জানায়, নিহত মোজাহারের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার চনকা গ্রামে। তিনি হাজারীবাগ থানায় কালুনগর এলাকায় থাকতেন বলে জানা গেছে।