ট্রান্সকমের পরিচালক আতিকুর রহমানের স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমানের (মাসুম) স্ত্রী খুরশিদা রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। রাজধানীর ইউনাইটেড সিটিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
খুরশিদা রহমান স্বামী আতিকুর রহমান (মাসুম) পরিচালক ট্রান্সকম গ্রুপ, ছেলে আহমেদ আতিফুর রহমান ও ওমর আসিফুর রহমান এবং মেয়ে জিশান রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আত্মীয়স্বজনেরা।
স্নেহময়ী স্ত্রী, যত্নশীল মা হিসেবে খুরশিদা রহমান ছিলেন অনুপ্রেরণা এবং শক্তির উৎস। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আগামী ৫ নভেম্বর শুক্রবার বাদ আসর রাজধানীর সাতারকুলে ইউনাইটেড সিটিতে ভাইয়ের বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।