ট্রাফিক আইন অমান্য করায় ৬০৩টি মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মোটরযানের চালক ও মালিকের বিরুদ্ধে ৬০৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তাত্ক্ষণিকভাবে চালক-মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩৬ হাজার ৫০০ টাকা। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ডিএমপি গত মাস থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে। গতকাল রোববারের অভিযানে ট্রাফিক আইন অমান্য করার দায়ে ২১ জন চালকের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় একজন চালককে আটকও করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২২টি মোটরযান জব্দ করে পুলিশ। বিজ্ঞপ্তি।