ট্রাফিক সচেতনতা বিষয়ে পোস্টার প্রকাশ করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক সচেতনতা বিষয়ে পোস্টার প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিল টিঅ্যান্ডটি কলেজের সামনে বাসে এই পোস্টার লাগানোর মাধ্যমে প্রচারণা কাজের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের (পূর্ব) উপকমিশনার আওলাদ হোসেন, অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান প্রমুখ।পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহানগরে যান চলাচলে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পুলিশ সদস্যরা আন্তরিক হলে এ অবস্থার আরও উন্নতি করা সম্ভব।