ট্রাস্ট ব্যাংক সপ্তম এনডিএফ বিডি বিতর্ক মার্চে
আগামী ২ ও ৩ মার্চ ট্রাস্ট ব্যাংক সপ্তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই উৎসবে সারা দেশের সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাব মডারেটর উপস্থিত থাকবেন।এই উৎসবে প্রথমবারের মতো প্রকাশিত বিতর্কের অভিধান যুক্তিপত্র-এর মোড়ক উন্মোচন করা হবে। আজীবন সম্মাননা প্রদান, বিতর্ক বিষয়ে কর্মশালা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ থাকবে নানা আয়োজন। এতে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নিবন্ধনের জন্য ০১৭১১৫৪১৫৬৬, ০১৭১৬৫৮৮৭০৮, ০১৮২৩৩৯২৪৬৯, ০১৭৫৪৩৪৩৩৩৩ মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটেও (www.ndfbd.com)। বিজ্ঞপ্তি।