ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে অটিস্টিক চিলড্রেনকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে গতকাল সোমবার ব্যাংকের ঢাকা সেনানিবাসের প্রধান শাখায় সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এ চেক দেওয়া হয়। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহীদুল ইসলাম সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের চেয়ারম্যান প্রকৌশলী আনোয়ার হোসেনের কাছে এই চেক হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।