পোশাকশ্রমিক নেতারা অভিযোগ করেছেন, ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলো শ্রমিকদের পক্ষে ভূমিকা রাখতে পারছে না। অধিকাংশ শ্রমিক ফেডারেশন ও ইউনিয়নের অসি্তত্ব কেবল কাগজে আছে। জাতীয় পর্যায়ে শ্রমিকদের পক্ষে কষাকষির আইনগত অধিকার এসব সংগঠনের নেই।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পোশাকশ্রমিক নেতাদের এক সংবাদ সম্মেলনে নেতারা এ অভিযোগ করেন। বাংলাদেশ মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (বিগফ) এবং বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের পঁাচ হাজার তৈরি পোশাক কারখানায় প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। এঁদের ৮৫ শতাংশ নারী শ্রমিক। অন্যদিকে, পোশাক কারখানায় ঢাকা বিভাগে ১২৩টি ও চট্টগ্রাম বিভাগে ১৭টি ট্রেড ইউনিয়ন এবং পুরো দেশে ৩৬টি ফেডারেশন নিবন্ধিত। এসব ইউনিয়ন ও ফেডারেশন শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলে না। শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা পুরোপুরি নির্ভর করে মালিকদের ওপর। পোশাকশ্রমিক নেতারা এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেন।নেতারা বলেন, দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী, একটি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন বা যেৌথ দর-কষাকষি প্রতিনিধি (সিবিএ) একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের পক্ষে কষাকষি করার ক্ষমতা রাখে; কিন্তু সেটাও বর্তমান সংগঠনগুলো করে না।