প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনে ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার ভোর সাড়ে চারটায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকার কমলাপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাতপরিচয় ওই যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।