ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার রাত সোয়া ১০টার দিকে ক্যান্টনমেন্ট হোম সিগন্যালে এক ব্যক্তি চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। সরকারি রেলপথ থানা ঢাকার উপপরিদর্শক আলী আকবর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে কালো রঙের ফুলপ্যান্ট ও কালো হাফ হাতা গেঞ্জি ছিল।