ট্রেনে কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক স্থান থেকে গত বুধবার দুই ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহিদুল আলম বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে মহাখালী রেলগেট এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে পলেস্তার লুঙ্গি ও অর্ধ হাতা গেঞ্জি ছিল। সাহিদুল আলম আরও বলেন, এর প্রায় দুই ঘণ্টা পর রাত নয়টার দিকে খিলগাঁও রেললাইন থেকে রেজাউল করিম (৫০) নামে একজনের কাটা লাশ উদ্ধার করা হয়। পকেট থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, তাঁর বাবার নাম আবদুস সাত্তার।