ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। গতকাল বুধবার ২৬ অক্টোবরের অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে পাঁচ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি শেষ হলো। টিকিট দেওয়া শুরু হয় ১৩ অক্টোবর থেকে।গতকালও অগ্রিম টিকিট সংগ্রহ করতে টিকিট-প্রত্যাশীরা রাতভর সেখানে অবস্থান করেছেন। অনেকে রেলস্টেশনের কাউন্টারগুলোর সামনে পত্রিকা বিছিয়ে অপেক্ষা করেন। কর্মস্থলে শেষ কর্মদিবস শেষে অনেকেই গতকাল টিকিট কাটতে আসেন।সকাল সাতটার সময় টিকিট দেওয়া শুরু হয়। যাত্রীদের অনেকে টিকিট না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। রেল কর্তৃপক্ষ অবশ্য যাত্রীদের চাহিদামতো দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেবেন বলে জানিয়েছেন।কমলাপুর স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী শতকরা ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেওয়া হবে।ঈদে ট্রেন সঠিক সময়ে ছাড়বে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্রেনের সময়সূচি ঠিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেনে ১২৫টি বগি সংযোজন করা হয়েছে। ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-দেওয়ানগঞ্জ এ তিনটি রেলপথে বিশেষ ট্রেন চলবে।