ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে শ্যামপুরের বড়ইতলা বস্তিসংলগ্ন রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মনোয়ারা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।