ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত, পরিচয় খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. সাকলাইন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার সকালে ওই বৃদ্ধকে অসতর্ক অবস্থায় রেললাইন ধরে হাঁটতে দেখেন। ওই সময় ঢাকার দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মো. সাকলাইন বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জানান, ‘ওই বৃদ্ধের পরনে সাদা হাফহাতা গেঞ্জি ও সবুজ আকাশি রঙের চেক লুঙ্গি ছিল।’